...

জামান টেক বাংলাদেশ এর সেবাগুলো ব্যবহারের মাধ্যমে এই শর্তাবলির একটি চুক্তি গঠিত হয়। নিবন্ধন করার বা আমাদের পরিষেবাগুলো ব্যবহারের মাধ্যমে আপনি নিশ্চিত করছেন যে, আপনি পরিষেবার নিম্নলিখিত শর্তাবলি পড়েছেন এবং তা পুরোপুরি বুঝেছেন।

  • জামান টেক বাংলাদেশ এ অর্ডার করার মাধ্যমে আপনি নিচে উল্লিখিত পরিষেবার শর্তাবলিগুলো—সেগুলো আপনি পড়ে থাকুন বা না থাকুন—স্বয়ংক্রিয়ভাবে মেনে নিচ্ছেন বলে গণ্য হবে।
  • জামান টেক বাংলাদেশ কোনো পূর্ব নোটিশ ছাড়াই এই পরিষেবার শর্তাবলি পরিবর্তন করার অধিকার রাখে।
  • জামান টেক বাংলাদেশ-এর মূল্যতালিকা যেকোনো সময়, কোনো পূর্ব নোটিশ ছাড়াই পরিবর্তিত হতে পারে।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং সেবার নিয়ম:

  • যেকোনো সোশ্যাল মিডিয়া মার্কেটিং সেবার ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ দিন এর রিফিল গ্যারান্টি প্রদান করা হয়।
  • আমাদের সেবায় যদি রিফিল করার নিশ্চয়তা (রিফিল গ্যারান্টি) থাকে এবং তা নির্দিষ্ট সময়সীমার মধ্যে হয়, তবে আমরা রিফিল করে দেব। তবে, আপনার লিঙ্কে যদি আগে থেকেই বিপুল পরিমাণ পরিষেবা নেওয়া হয়ে থাকে এবং সেগুলো কমে গিয়ে থাকে, সেক্ষেত্রে আমরা রিফিল করতে পারব না। এছাড়া, আপনার বর্তমান সংখ্যা যদি শুরুর সংখ্যার (start count) চেয়ে কম হয়ে যায়, তবেও আমরা রিফিল করতে পারব না।
  • আমরা ডেলিভারির সময়ের বিষয়ে কোনো ধরনের নিশ্চয়তা প্রদান করি না। অর্ডার করার সময় আমরা সম্ভাব্য সময়ের একটি ধারণা দিয়ে থাকি, তবে তা কেবল একটি আনুমানিক সময় মাত্র। ডেলিভারিতে বিলম্বের কারণে কোনো আর্থিক ক্ষতি হলে, নেতিবাচক পর্যালোচনা পাওয়া গেলে —এর জন্য আমরা দায়ী থাকব না।

এড ক্যাম্পেইন সেবার নিয়ম:

  • সর্বনিম্ন ১০ ডলার এর এড ক্যাম্পেইন করলে প্রতি ডলার রেট ১৪০ টাকা (সার্ভিস চার্জসহ) প্রদান করতে হবে।
  • বুস্টিং / এড ক্যাম্পেইন সার্ভিসের ক্ষেত্রে এড বন্ধ/ পরিবর্তন করলে যত ডলার খরচ হবে সেটাসহ সার্ভিস চার্জবাবদ সর্বনিম্ন ৫০০ টাকা কেটে রেখে বাকিটা সমন্বয় করা হবে।
  • বুস্টিং/ এড ক্যাম্পেইন সার্ভিসের ক্ষেত্রে ডলার অনুপাতে রীচ আনুমানিক নির্ধারণ করা হয়।
  • পন্য/ সেবা বিক্রির নিশ্চয়তা দেওয়া হয় না।

ওয়েব ডেভেলপমেন্ট সেবার নিয়ম:

  • অর্ডার করার সময় ৬০% পেমেন্ট করতে হবে, ডেলিভারীর সময় ৪০% বকেয়া পরিশোধ করে ওয়েবসাইটের যাবতীয় মালিকানা বুঝে নিতে হবে।
  • ওয়েবসাইট ডেলিভারীর তারিখের সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে বকেয়া পরিশোধ করে ডেলিভারী নিতে হবে। অন্যথায় অর্ডার বাতিল বলে গন্য হবে। অগ্রিম টাকা কর্তৃপক্ষ ফেরত দিতে বাধ্য নয়।
  • ডোমেইন ও হোষ্টিং এর পেমেন্ট আলাদা পরিশোধ করতে হবে এবং ৩৬৫ দিন পর পর নবায়ন করতে হবে।
  • অর্ডার করার সময় নির্ধারিত থিম পরিবর্তনযোগ্য নয়।
  • অর্ডার করার সময় যা যা মডিউল নির্ধারন করা হবে, তা পরিবর্তন/ বর্ধিত করা যাবে না। নতুন মডিউল যুক্ত করতে হলে অতিরিক্ত পেমেন্ট যুক্ত হবে।
  • ওয়েবসাইটের যেকোনো কন্টেন্ট পরিবর্তন সম্পূর্ণ ফ্রি।

ভিডিও এডিটিং সেবার নিয়ম:

  • আপনার নির্ধারণ করা স্ক্রিপ্ট ভয়েজ অভার করা হলে, তা পরিবর্তনযোগ্য নয়।
  • আপনার দেওয়া ভিডিও ও স্ক্রিপ্ট এর সমন্বয়ে ভিডিও এডিট করা হবে। আমাদের টিমের মাধ্যমে ভিডিও ধারনের ক্ষেত্রে আলাদা পেমেন্ট অগ্রিম পরিশোধ করতে হবে।